জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি ২০২৫-২০২৬

নতুন আপডেট: ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা চালু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বছর ভর্তি প্রক্রিয়ায় ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে জিপিএ-এর পাশাপাশি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

📅 ভর্তির গুরুত্বপূর্ণ সময়সূচী

কার্যক্রম তারিখ
অনলাইন আবেদন শুরু ২৩ নভেম্বর, ২০২৫ (বিকাল ৪টা)
আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৫ (রাত ১২টা)
আবেদন ফি জমা (শেষ দিন) ০৪ জানুয়ারি, ২০২৬

🎓 আবেদনের নূন্যতম যোগ্যতা

  • মানবিক শাখা: এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ২.০ সহ মোট জিপিএ ৪.৫ থাকতে হবে।
  • বিজ্ঞান ও ব্যবসায় শাখা: এসএসসিতে ২.২৫ ও এইচএসসিতে ২.০ সহ মোট জিপিএ ৪.৭৫ থাকতে হবে।
  • পাশের সাল: এসএসসি ২০২২/২০২৩ এবং এইচএসসি ২০২৪/২০২৫।
⚠️ বিশেষ সতর্কবার্তা: এ বছর থেকে মেধা তালিকা শুধুমাত্র জিপিএ দিয়ে হবে না। শিক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষায় বসতে হবে।
সরাসরি আবেদন করুন (Click Here)

📝 আবেদন করার সহজ ধাপসমূহ:

  1. প্রথমে NU Admission Portal-এ প্রবেশ করুন।
  2. 'Apply Now (Honours)' বাটনে ক্লিক করে সঠিক রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন।
  3. পছন্দমতো কলেজ ও বিষয় নির্বাচন করুন।
  4. অনলাইন ফরম পূরণ শেষে আবেদন ফি বাবদ ১,০০০/- টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিন।

0 মন্তব্যসমূহ